বাংলাদেশ ১১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ

ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি এলাকায় ওএমএসের চাল ও আটা পাচারের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলার সোহেল আহম্মেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাতগাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্যত্র সরিয়ে নেওয়ার সময় একটি ভ্যানগাড়ি থেকে ওএমএসের ৫ বস্তা চাল ও ৩ বস্তা আটা জব্দ করা হয়।

অভিযান চলাকালে ওএমএস ডিলার সোহেল আহম্মেদ মালিক সুজন অভিযোগের সত্যতা স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত চাল ও আটা সরকারি বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/SAS

বুধবার, ১০ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

লাশ লুকাতে সহযোগিতা করেন নাতি, বাবা-ছেলে গ্রেপ্তার

ওএমএস’র চাল-আটা পাচারের সময় আটক, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬