সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৮:৩৬

পাবনায় চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলায় গ্রেপ্তার ৩

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
পাবনায় চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলায় গ্রেপ্তার ৩

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনায় আলোচিত হোসেন আলী ওরফে হোসেন ঠাকুর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার ছুফী উল্লাহ

পুলিশ জানায়, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে হোসেন আলী ওরফে হোসেন ঠাকুরকে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের তদন্তে বুধবার ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মতিয়ার রহমান, শরীফ প্রামানিক ও মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত কার্টুজ এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে নিহত হোসেন আলী এবং অভিযুক্তরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি-এর সদস্য ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। পূর্ব বিরোধ বা অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অন্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১০ জুন ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় চাঞ্চল্যকর হোসেন আলী হত্যা মামলায় গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে