সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৪:২৬

চাটমোহর পুরাতন বাজারে গণশৌচাগারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
চাটমোহর পুরাতন বাজারে গণশৌচাগারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর পৌর সদরের ঐতিহ্যবাহী পুরাতন বাজারে গণশৌচাগার নির্মাণসহ বাজারের সার্বিক উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে চাটমোহর পুরাতন বাজারে স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্যোগে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আ. মুত্তালিব, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ব্যবসায়ী অনুপ কুমার সরকার, আব্বাস উদ্দিন, রবিউল ইসলাম রাহুল, আজিবর রহমান ও রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই পুরাতন বাজারে প্রতিদিন শত শত ব্যবসায়ী ও হাজারো ক্রেতার সমাগম ঘটলেও কোনো গণশৌচাগার না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য বিষয়টি মারাত্মক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা অবিলম্বে বাজারে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণের পাশাপাশি অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন নির্মাণ এবং নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী জানান, এর আগে পুরাতন বাজারে একটি গণশৌচাগার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ এবং টেন্ডার আহ্বান করা হয়েছিল। তবে উপযুক্ত জায়গা না পাওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দ্রুত সময়ের মধ্যে জায়গা নির্ধারণ করে গণশৌচাগার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহর পুরাতন বাজারে গণশৌচাগারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বিস্তারিত কমেন্টে