সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৯:১৭

ইরান যুদ্ধ চায় না, কূটনীতিতে বিশ্বাসী: মোদিকে পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
ইরান যুদ্ধ চায় না, কূটনীতিতে বিশ্বাসী: মোদিকে পেজেশকিয়ান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভেতরে এমন একটি পক্ষ রয়েছে যারা যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই যুদ্ধকে স্বাগত জানায় না এবং ওয়াশিংটন তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পেজেশকিয়ান এসব কথা বলেন বলে ইরানের ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

বৈঠকে তিনি বলেন, ইরান সংঘাত নয়, বরং যেকোনো সংকটের কূটনৈতিক সমাধানে বিশ্বাস করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় দুই নেতা হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা ও সামুদ্রিক সহযোগিতা জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে ভারত ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, চাবাহার বন্দরের একটি টার্মিনাল উন্নয়নে ভারত অন্তত ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে এই প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা-ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইরান যুদ্ধ চায় না, কূটনীতিতে বিশ্বাসী: মোদিকে পেজেশকিয়ান

বিস্তারিত কমেন্টে