রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৮:৩২

বাগমারায় মাদক সম্রাজ্ঞী ফেন্সি জুলেখাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪৯
শেয়ার: mail
বাগমারায় মাদক সম্রাজ্ঞী ফেন্সি জুলেখাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. এরশাদ আলী নামের এক ব্যক্তিকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত এবং তাঁর ৮টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং মাদক কারবারি ‘ফেন্সি জুলেখা’কে দ্রুত গ্রেফতারের দাবিতে রাজশাহীর বাগমারায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দাদের ব্যানারে শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বাগমারা উপজেলার পুরাতন পল্লী বিদ্যুৎ মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদক সম্রাজ্ঞী জুলেখা বিগত ২০ বছর ধরে ভবানীগঞ্জ পৌরসভাসহ আশপাশের এলাকায় মাদক কারবার চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত ১৭টি মামলা থাকলেও মাদক ব্যবসা বন্ধ হয়নি। এলাকায় তার রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনী। কেউ এই মাদক ব্যবসার প্রতিবাদ করলেই তার ওপর অতর্কিত হামলা ও মারধর করা হয়।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি মাদক বিক্রির প্রতিবাদ করায় চাঁনপাড়া এলাকার বাসিন্দা এরশাদ আলীর ওপর হামলা চালায় জুলেখার লাঠিয়াল বাহিনী। জিআই পাইপ দিয়ে পিটিয়ে তাঁর ৮টি দাঁত ভেঙে ফেলা হয় এবং তাঁকে গুরুতর জখম করা হয়।

মানববন্ধন থেকে অবিলম্বে মাদক সম্রাজ্ঞী জুলেখা ও তার সহযোগীদের গ্রেফতার, এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং এরশাদ আলীর ওপর বর্বরোচিত হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।

আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় চাঁনপাড়া এলাকার ভুক্তভোগী পরিবার, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় মাদক সম্রাজ্ঞী ফেন্সি জুলেখাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে