বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৪:৫৮

নাটোরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
নাটোরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান ইসলাম (৭) ও লাম হোসেন (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান ইসলাম ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং লাম হোসেন একই গ্রামের বাবলু হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের নন্দকুঁজা নদীতে একসঙ্গে গোসল করতে নামে ফারহান ও লাম। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের টানে তারা দুজনই পানিতে তলিয়ে যায়। এ সময় নদীর পাড়ে থাকা অর্জুন হালদার নামের এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং তাৎক্ষণিকভাবে পানিতে নেমে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তল্লাশিতে অংশ নেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পানির নিচ থেকে ফারহান ও লামকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে