বাংলাদেশ ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারী নীলুফারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন (৪৮) নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নৃশংসভাবে হত্যা হয়েছেন। স্থানীয় সময় ২ এপ্রিল সকালে একটি গ্যাস স্টেশনের সামনে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত রোলবার্ট জোয়াচিন (৪০)কে পুলিশ দ্রুত গ্রেপ্তার করেছে। পুলিশের তথ্যানুযায়ী, রোলবার্ট গত ৩১ মার্চ ওই দোকানের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হওয়ার পর নীলুফারের কাছে টাকা দাবি করেছিলেন। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ফেরার পর তিনি নীলুফারের গাড়ি ভাঙচুর শুরু করেন এবং বাধা দেওয়ায় হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন।

নীলুফারের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে। তিনি ফোর্ট মায়ার্সের ‘ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোর’-এ ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার ১৬ ও ২০ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ হত্যাকাণ্ড ও সম্পত্তি বিনষ্টের অভিযোগে অভিযুক্তকে লি কাউন্টি জেলে পাঠিয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ শোক প্রকাশ করেছেন। পুলিশ জনসাধারণকে ঘটনার বিষয়ে তথ্য জানাতে অনুরোধ করেছে।

kalprakash.com/SS

শনিবার, ৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারী নীলুফারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারী নীলুফারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬