বাংলাদেশ ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবিঃ সংগৃহীত

হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে তেহরান।

রোববার (১ মার্চ) সকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও সিএনএন একই তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানায়, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন। সেখানে তিনি লেখেন, “খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজন, মারা গেছেন।”

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার সকালে রাজধানী তেহরান-এ তার কার্যালয়ে হামলার সময় তিনি নিহত হন।

এদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরান সরকার ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশজুড়ে শোক কর্মসূচি পালনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার, ১ মার্চ ২০২৬
হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রকাশিত: ০৯:৩০:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬