বাংলাদেশ ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু ইমন (১৯) আহত হয়েছেন।

নিহত নাজমুল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিলে আসা পথচারী মো. শাহিন জানান, কোনাপাড়া বাঁশেরপুর পেপার মিল গেট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নাজমুল ও তার বন্ধু ইমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান থেকে ঢামেকে নেওয়া হলে নাজমুলকে মৃত ঘোষণা করা হয়।

আহত ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ০৪:২১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬