বাংলাদেশ ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাতের উন্নয়ন জোরদারে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার এবং এ লক্ষ্যে মাঠপর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বাড়বে এবং লবণাক্ততা কমবে। শিগগিরই এটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে।

এছাড়া তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে জরুরি কাজগুলো সম্পন্ন করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নদী শাসন এবং তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার এই মহাপরিকল্পনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:৫০:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬