বাংলাদেশ ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে

টিউলিপসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল, নতুন তারিখ ২৮ জুন

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত নতুন তারিখ হিসেবে আগামী ২৮ জুন দিন নির্ধারণ করেছেন।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলাটির শুনানির দিন ধার্য ছিল। তবে অন্য মামলায় ব্যস্ত থাকায় বিচারক শুনানি পিছিয়ে দেন বলে জানা গেছে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটি গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ অনুযায়ী, কোনো অর্থ পরিশোধ ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট দখল ও পরবর্তীতে রেজিস্ট্রি করা হয়।

এর আগে দুদক তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।

মামলার অগ্রগতির অংশ হিসেবে পরবর্তীতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদনও মঞ্জুর হয় এবং আসামিদের আদালতে হাজিরের জন্য গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে কারাদণ্ডের রায়ও হয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

টিউলিপসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল, নতুন তারিখ ২৮ জুন

প্রকাশিত: ১২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬