বাংলাদেশ ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে

শাহবাগে ভাড়া বাসা থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত জিসান চুয়াডাঙ্গা সদর উপজেলার আহসান হাবিবের ছেলে। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ইন্টার্নশিপ শেষ করে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

তিনি হাবিবুল্লাহ রোডের একটি ভাড়া বাসায় কয়েকজন সহকর্মীর সঙ্গে বসবাস করতেন। সহকর্মী ও রুমমেটদের বরাতে জানা যায়, দুপুরের দিকে রুমমেট দীপ্ত সিংহ বাসায় ফিরে জিসানকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

রুমমেট দীপ্ত সিংহ জানান, সকালে বাসা ছাড়ার সময় জিসান স্বাভাবিক ছিলেন এবং পরিবারের সঙ্গে কথা বলছিলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

kalprakash.com/ SS

সোমবার, ৪ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

শাহবাগে ভাড়া বাসা থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬