বাংলাদেশ ০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: ০২:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • 35

সংগৃহীত ছবি

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার কোনো সমাবেশে এটি তার প্রথম বক্তব্য হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং রাজনৈতিক নানা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রুহুল কবির রিজভী বলেন, মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে ঢাকাসহ আশপাশের জেলা থেকে শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন। এতে শ্রমিক জনতার ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল বিকেল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে। শ্রমিক দলের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জনপ্রিয় সংবাদ

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ০২:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬