বাংলাদেশ ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণের দাবি টিআইবির Logo বিশ্বমানের টিস্যুকালচার ল্যাব হচ্ছে বান্দরবানে; পাহাড়ের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের আশা Logo অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো লুৎফর তালুকদারের পাশে মানবতার ফেরিওয়ালা পলাশ রহমান Logo হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বাড়ছে Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা তদন্ত মাইলফলক, আসামি গ্রেপ্তার দ্রুত সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo এক কারণে বড় হচ্ছে বাজেট, বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা Logo সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের Logo লেবাননে ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরল Logo নতুন বাজেটে পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সীমান্তে ভারতীয় বাহিনীর কথিত নির্বিচার হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে আপত্তিকর, অপমানজনক এবং জাতীয় স্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৬ জুন) এক বিবৃতিতে তিনি ওই বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ ও অনুপ্রবেশের অজুহাতে ‘সীমান্ত হত্যা’র সংজ্ঞা সংকুচিত করার চেষ্টা করেছেন, যা একটি গুরুতর মানবাধিকার ইস্যুকে হালকাভাবে উপস্থাপন করে। তার মতে, কোনো নাগরিক দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হলে তাকে ‘বর্ডার কিলিং’ হিসেবে অভিহিত করা যাবে না—এ ধরনের মন্তব্য একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় পদে থেকে অনভিপ্রেত।

তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার পর তিন দিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো স্পষ্টীকরণ বা দুঃখপ্রকাশ আসেনি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানানো হয়নি, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

নাহিদ ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের সংশ্লিষ্ট নীতিমালার কথা উল্লেখ করে বলেন, নিরস্ত্র বেসামরিক নাগরিকের ওপর নির্বিচার প্রাণঘাতী বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, সীমান্ত হত্যা নিয়ে পূর্ববর্তী সরকারের মন্ত্রীদের বিতর্কিত মন্তব্যও জনসমালোচনার মুখে পড়েছিল, যা রাষ্ট্রীয় নীতির প্রতি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিবৃতিতে তিনি সীমান্ত হত্যার ঘটনায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক অবস্থান গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

kalprakash.com/IH

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণের দাবি টিআইবির

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

প্রকাশিত: ০২:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬