বাংলাদেশ ১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর Logo আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব Logo ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন Logo ‘মা পাশে থাকলে এমন হতো না’, শুটিং সেটের অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ জাহ্নবী কাপুরের Logo ৮ জেলার এইচএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের আহ্বান Logo আদালতের রায় মেনে নিয়েছে আসামি সোহেলের পরিবার Logo গ্রুপ পর্ব থেকে ফাইনাল: যেমন হতে পারে আর্জেন্টিনার রোডম্যাপ Logo রাণীশংকৈলে এডিবি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ Logo উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা Logo কুবি রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) মহাসচিব ওহ সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

রোববার বিকেলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস. এম. সুজা উদ্দিন এবং ফারিদুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজনৈতিক সংলাপ জোরদার, গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

ওহ সং এশিয়ার রাজনৈতিক ও শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি আইসিএপিপির আসন্ন সাধারণ অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির অংশগ্রহণকে স্বাগত জানান। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে এটি দলটির প্রথম উচ্চপর্যায়ের সম্পৃক্ততা।

এ সময় সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ রাজনৈতিক নেতাদের ভূমিকা, নেতৃত্ব বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আরও শক্তিশালী যোগাযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

রবিবার, ৭ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

দেহুন্দা ইউনিয়ন কমপ্লেক্স স্থাপন নিয়ে বিরোধ, এমপির হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক, গুরুত্ব পেল যুব নেতৃত্ব

প্রকাশিত: ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬