বাংলাদেশ ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

গ্যাস সংকটের সমাধানে সরকার নতুনভাবে ‘এলপিজি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার এলপিজি কার্ডও দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মা-বোনদের রান্নাবান্নার ক্ষেত্রে অনেক কষ্ট করতে হয়—গ্রাম বা শহর সব জায়গাতেই এই সমস্যা রয়েছে। সেই কষ্ট লাঘব করতেই সরকার এই উদ্যোগ নিচ্ছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মতোই এলপিজি কার্ডের মাধ্যমে গ্যাস সহজে পৌঁছে দেওয়া হবে, যাতে রান্নার কাজে ভোগান্তি কমে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ সময় তিনি খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০১:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬