শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৫:২৬
শিরোনাম
● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● আশুলিয়ায় আগুনে পুড়ল ১০ গোডাউন ● শনিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ ● কলকাতায় মুসলিম কলোনিতে পানির সংকট, জাতিসংঘে চিঠি ● গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই ● ইউক্রেনে রুশ হামলায় ৭৮ মৃত্যু, যুক্তরাষ্ট্রকে দুষলেন জেলেনস্কি ● বিমানবন্দরে স্বর্ণের পেস্ট উদ্ধার, আরমান ৫ দিনের রিমান্ডে ● বার্ধক্য কেন মৃত্যুর আগমনী বার্তা? ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার

কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলা, নিহত ১৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলা, নিহত ১৪

ছবিঃ সংগৃহীত

কলম্বিয়ার কাউকা অঞ্চলে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৮ জনের বেশি মানুষ, যাদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) কাজিবিওর এল টুনেল এলাকায় প্যান-আমেরিকান মহাসড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এটি বেসামরিক মানুষের ওপর নির্বিচার হামলা। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গভর্নর গুজমান বলেন, এই বর্বরতার বিরুদ্ধে কাউকা একা লড়তে পারে না। সন্ত্রাসী তৎপরতা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দৃঢ় ও ধারাবাহিক পদক্ষেপ প্রয়োজন।

গুজমানের প্রকাশ করা ভিডিওতে বিস্ফোরণের পর সড়কে ছিন্নভিন্ন গাড়ি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকাতেও সহিংস ঘটনার খবর পাওয়া গেছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন। তিনি এই হামলার জন্য ইভান মোরদিস্কো নেটওয়ার্ক এবং জাইমে মার্টিনেজ গোষ্ঠীকে দায়ী করেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী বলে অভিহিত করেছেন।

এ ঘটনায় ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে তাৎক্ষণিক সহায়তা চেয়েছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: আনাদোলু

kalprakash.com/SS

ট্যাগসমূহ: কলম্বিয়া

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলা, নিহত ১৪

বিস্তারিত কমেন্টে