বাংলাদেশ ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রশাসনকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে বিএনপি সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে গুরুত্ব দিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬