বাংলাদেশ ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ছবিঃ সংগৃহীত

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী ডা. জিয়াউদ্দিন হায়দারকে এই পদে নিয়োগ দিয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, নির্ধারিত বেতন-ভাতা এবং আনুষঙ্গিক সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ডা. জিয়াউদ্দিন হায়দারের বাড়ি ঝালকাঠি জেলায়। তার এই উচ্চপর্যায়ের নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মনে করছেন, তার এই নিয়োগ ঝালকাঠি জেলার জন্য একটি বড় গৌরব ও অর্জন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, অভিজ্ঞ এই চিকিৎসক তার মেধা ও দক্ষতার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জেলার বিশিষ্টজনরা বলেন, “ডা. জিয়াউদ্দিন হায়দারের এই সাফল্য আমাদের অঞ্চলের তরুণ প্রজন্মের জন্য বড় অনুপ্রেরণা। তার হাত ধরে দেশের স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, ডা. জিয়াউদ্দিন হায়দার দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে তার কাজের জন্য সুপরিচিত। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তার এই নতুন যাত্রা দেশের স্বাস্থ্যনীতি বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রকাশিত: ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬