বাংলাদেশ ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

গণমাধ্যমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বিভিন্ন পত্রিকার মালিক ও প্রকাশকরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা সংবাদপত্র শিল্পের নানা সংকট তুলে ধরেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।

নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্প বর্তমানে অর্থনৈতিক চাপসহ বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং অনেক দাবির বিষয়ে একমত হন।

তিনি আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে গ্রেপ্তার সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬