বাংলাদেশ ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

তিস্তা ব্যারেজে পানি সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর, চলতি বছরই শুরু হবে প্রকল্পের কাজ

পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজেও পানি সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের লক্ষ্যে চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, তিস্তা ব্যারেজে পানি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চলমান আলোচনা ও পরিকল্পনা প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের যে দূরত্ব তৈরি হয়েছিল, ভারত এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী।

সীমান্তে সাম্প্রতিক ‘পুশ ইন’ প্রসঙ্গে তিনি বলেন, “ভারত ইচ্ছাকৃতভাবে পুশ ইন করছে বলে আমরা বিশ্বাস করি না। দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে বলে আমরা আশা করছি।”

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

তিস্তা ব্যারেজে পানি সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর, চলতি বছরই শুরু হবে প্রকল্পের কাজ

প্রকাশিত: ০১:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬