বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২৯:৪৯
শিরোনাম
● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে বাংলাদেশসহ বিশ্ব ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে বাংলাদেশসহ বিশ্ব ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:১৭
শেয়ার: mail
নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে?

বন্ড গার্ল কে হচ্ছেন?, সংগৃহীত ছবি।

জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতে আসছে নতুন অধ্যায়। ড্যানিয়েল ক্রেগের পর এবার ০০৭ চরিত্রে দেখা যেতে পারে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। তাঁকে ঘিরে নতুন বন্ড সিনেমার আলোচনা শুরু হওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে আরেকটি প্রশ্ন—এবার বন্ড গার্ল হচ্ছেন কে?

প্রতিবেদনে বলা হয়েছে, আমাজন এমজিএম স্টুডিওস পরবর্তী জেমস বন্ড হিসেবে প্যাটিনসনের নাম ঘোষণা করেছে। ৪০ বছর বয়সী এই অভিনেতা হবেন বন্ড চরিত্রে অভিনয় করা সপ্তম শিল্পী। নতুন সিনেমাটি পরিচালনা করবেন ‘অ্যারাইভাল’ ও ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনেভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’-এর নির্মাতা স্টিভেন নাইট।

এটি হতে যাচ্ছে জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমা। ২০২৮ সালে মুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ জানানো হয়নি।

বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, জেমস বন্ড বিশ্ব চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর মতো দায়িত্ব পাওয়া তাঁর জীবনের অন্যতম বড় সম্মান এবং স্বপ্নের চেয়েও বেশি কিছু।

নতুন সিনেমার মধ্য দিয়ে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ইয়ন প্রোডাকশনের অধীনে থাকা সিরিজটির ভবিষ্যৎ পরিকল্পনা, অভিনয়শিল্পী নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখন আমাজন এমজিএম স্টুডিওসের ভূমিকা থাকছে।

বন্ড গার্লের ভূমিকায় কারা আলোচনায়?

নতুন জেমস বন্ডের নাম নিয়ে আলোচনা শুরু হতেই দর্শকদের কৌতূহল বাড়ছে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে। বন্ড সিনেমায় নারী চরিত্রগুলোও বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকে। এবার সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানা জল্পনা।

মার্কিন সাময়িকী ‘ভ্যারাইটি’ সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে। আলোচনায় থাকা তারকাদের মধ্যে রয়েছেন জেনডায়া, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, এমিলি ব্লান্ট, মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনি।

সম্ভাব্য নামগুলোর মধ্যে জেনডায়াকে নিয়ে আগ্রহ তুলনামূলক বেশি। চলতি বছর ‘দ্য ড্রামা’ ও ‘দ্য ওডিসি’ সিনেমায় রবার্ট প্যাটিনসনের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া ডেনিস ভিলনেভের ‘ডিউন’ সিরিজেও অভিনয় করছেন জেনডায়া।

অন্যদিকে, ভিলনেভের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং প্যাটিনসনের সঙ্গে পর্দা ভাগ করার সম্ভাবনার কারণে আলোচনায় রয়েছেন ফ্লোরেন্স পিউ ও আনিয়া টেলর-জয়ও। এ ছাড়া নির্মাতা ভিলনেভের সঙ্গে আগে কাজ করেছেন এমিলি ব্লান্ট। সম্ভাব্য তালিকায় জায়গা পেয়েছেন মারিওঁ কঁতিয়ার, মার্গো রবি ও সিডনি সুইনির মতো জনপ্রিয় অভিনেত্রীরাও।

তবে এখন পর্যন্ত বন্ড গার্ল হিসেবে কোনো অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে নতুন জেমস বন্ডের বিপরীতে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে?

বিস্তারিত কমেন্টে