বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২৯:৪৪
শিরোনাম
● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে বাংলাদেশসহ বিশ্ব ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বৃহস্পতিবার, তাকিয়ে বাংলাদেশসহ বিশ্ব ● চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড ● ২০২৭ সালের হজের বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধনের সময় ২২ নভেম্বর পর্যন্ত

‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:১৫
শেয়ার: mail
‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল

আলী ফজল, সংগৃহীত ছবি

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেতা আলী ফজল এবার যুক্ত হচ্ছেন নতুন আন্তর্জাতিক প্রজেক্টে। বিশ্বখ্যাত লেখক ই এম ফরস্টারের উপন্যাস ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিত পাঁচ পর্বের সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

সিরিজটিতে আলী ফজলের পাশাপাশি দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও শাহানা গোস্বামীকে। এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা সিরিজটির চিত্রনাট্য লেখা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) যৌথভাবে নির্মাণ করছে এটি। সিরিজটির শুটিং হবে ভারতে।

ড. আজিজের চরিত্রে আলী ফজল

সিরিজে ড. আজিজের ভূমিকায় অভিনয় করবেন আলী ফজল। ১৯২০-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন ভারতের একজন চিকিৎসক এই চরিত্র। সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বেও মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনায় বিশ্বাসী আজিজের জীবন একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে নাটকীয়ভাবে বদলে যায়।

ঘটনাটিকে ঘিরে শুরু হয় আইনি লড়াই। এর মধ্য দিয়ে ঔপনিবেশিক ভারতের সামাজিক বৈষম্য, পক্ষপাত এবং ক্ষমতার অপব্যবহারের চিত্র তুলে ধরা হবে।

উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফিল্ডিংয়ের ভূমিকায় থাকছেন টম মিসন। তিনি একজন শিক্ষাবিদ, যার সঙ্গে আজিজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মিসেস মুর চরিত্রে অভিনয় করবেন বাফটা পুরস্কারজয়ী অভিনেত্রী ফিওনা শ। তাঁর ছেলে রনির ভূমিকায় থাকছেন গুইলিম লি এবং অ্যাডেলা চরিত্রে দেখা যাবে ক্লেয়ার হিউজকে।

নাসিরুদ্দিন শাহ ও শাহানা গোস্বামীও থাকছেন

সিরিজটির ভারতীয় অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ, শাহানা গোস্বামী ও দানিশ হুসেইন। নাসিরুদ্দিন শাহ অভিনয় করবেন গোদবোলের চরিত্রে। তিনি একজন শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। অন্যদিকে, শাহানা গোস্বামীকে দেখা যাবে অমৃত রাও চরিত্রে। তিনি একজন দক্ষ আইনজীবী এবং ভারতের আইন পেশায় প্রবেশ করা প্রথম দিকের নারীদের একজন।

এ ছাড়া আজিজের চাচা ও ঘনিষ্ঠজন হামিদুল্লাহর চরিত্রে অভিনয় করবেন দানিশ হুসেইন। ঔপনিবেশিক শাসনব্যবস্থা নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আজিজের আশাবাদী চিন্তাভাবনার সঙ্গে ভিন্নতা তৈরি করবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায়

আন্তর্জাতিক চলচ্চিত্র ও সিরিজে আগেও কাজ করেছেন আলী ফজল। ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রের পাশাপাশি ‘মির্জাপুর’ সিরিজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার বিশ্বসাহিত্যের গুরুত্বপূর্ণ একটি উপন্যাসের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।

অন্যদিকে, নির্মাতা রিচি মেহতা এর আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিরিজ ‘পোচার’ নির্মাণ করেছেন। এবার ই এম ফরস্টারের কালজয়ী উপন্যাসকে পর্দায় তুলে ধরছেন তিনি। বন্ধুত্ব, পরিচয়, ন্যায়বিচার এবং ঔপনিবেশিক ক্ষমতার সম্পর্ক—এসব বিষয়কে কেন্দ্র করেই এগোবে সিরিজটির গল্প।

‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ যৌথভাবে প্রযোজনা করছে পার্টি প্রোডাকশনস, ওয়ার্কিং টাইটেল টেলিভিশন এবং রিচি মেহতার প্রতিষ্ঠান আ প্যাসেজ পোস্ট। যুক্তরাজ্য ও কানাডার আনুষ্ঠানিক যৌথ প্রযোজনায় নির্মিত সিরিজটি বিবিসি আইপ্লেয়ার, বিবিসি ওয়ান, সিবিসি টিভি ও সিবিসি জেমে প্রচারের পরিকল্পনা রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল

বিস্তারিত কমেন্টে