বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৪:৩২
শিরোনাম
● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

‘পুশ ইন’ ইচ্ছাকৃত নয়, সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
‘পুশ ইন’ ইচ্ছাকৃত নয়, সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত: জাহেদ উর রহমান

ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের যে দূরত্ব তৈরি হয়েছিল, নয়াদিল্লি এখন তা কাটিয়ে উঠতে আগ্রহী।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সীমান্তে সাম্প্রতিক ‘পুশ ইন’ ঘটনাগুলোকে সরকার ইচ্ছাকৃত বলে মনে করছে না। দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোরও দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষা খাতের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত কারিগরি শিক্ষার বিস্তারে গুরুত্ব দিচ্ছে। তাঁর দাবি, অতীতে এ খাতে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় দেশে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি হয়নি।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি জানান, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে মাত্র আটটি উপজেলায় ১০১ শয্যার সুবিধা রয়েছে।

এ সময় তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসংক্রান্ত চুক্তি প্রক্রিয়ার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তিস্তা ব্যারেজে পদ্মা ব্যারেজের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। বর্ষাকালে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের লক্ষ্যে চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জ্বালানি তেলের মূল্য নিয়ে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সমন্বয়ের পরও দেশের বাজারে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় কম রয়েছে।

শেয়ারবাজার প্রসঙ্গে তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে এ ধরনের সংকট দেখা যায়নি, তবে আওয়ামী লীগ সরকারের সময়ে বাজারে নানা সমস্যা তৈরি হয়েছিল।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

‘পুশ ইন’ ইচ্ছাকৃত নয়, সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভারত: জাহেদ উর রহমান

বিস্তারিত কমেন্টে