বাংলাদেশ ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন

সংগৃহীত ছবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, গভীর উৎপত্তির কারণে কম্পনটি বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে।

কম্পনের পর ইসলামাবাদের পাশাপাশি পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মালাকান্দ ও চারসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলাসহ আশপাশের এলাকাগুলোতেও মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জিও নিউজ। তবে আকস্মিক এই ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন
জনপ্রিয় সংবাদ

ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, আতঙ্কে জনজীবন

প্রকাশিত: ০৫:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬