মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৮:১৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, ১৪ জনের মৃত্যু

ছত্তিশগড়ের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৪ এপ্রিল বিকেলে বেদান্ত লিমিটেড পরিচালিত ওই বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউবে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার পরপরই প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না তা খতিয়ে দেখতে অভিযান চলছে।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় বয়লার ইউনিটে সাব-কন্ট্রাক্টর এনজিএসএল-এর কর্মীরা কাজ করছিলেন। তারা আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

নরেন্দ্র মোদি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনাটিকে হৃদয়বিদারক বলে শোক প্রকাশ করেছেন এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্তে কোনো অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, ১৪ জনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে