শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৭:৫৫
শিরোনাম
● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ● যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, আহত ২ শ্রমিক ● প্রামাণ্যচিত্র প্রতিযোগিতায় প্রথম কুবি শিক্ষার্থী সুপ্রতীক বড়ুয়া ● কেরানীগঞ্জে ৩ হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ার পরিকল্পনা সরকারের ● ২ ডিসেম্বর থেকে দ্বিতীয় ধাপে কৃষক কার্ড বিতরণ, আওতায় আসছেন প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষক ● প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা সরকারের ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ ● মোদিকে খুশি করতে বায়তুল মোকাররমের সামনে ২৪ মুসলমানকে হত্যা করেছিল হাসিনা সরকার: বাবুল ● তৃণমূলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ● অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা না হওয়ায় দেশে ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী ● ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৮
শেয়ার: mail
বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

বিসমিল্লাহির রহমানির রহিম একটি পবিত্র বাক্য, যার মধ্যে মহান আল্লাহর সত্তাগত নামের পাশাপাশি তাঁর দুটি গুণবাচক নামের সমন্বয় ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম ‘আল্লাহ’ এবং গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম ‘রহমান’ ও ‘রহিম’। এ কারণে বাক্যটির তাৎপর্য ও গুরুত্ব অনেক।

বিসমিল্লাহির রহমানির রহিমের শাব্দিক অর্থ, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহান আল্লাহ এ বাক্যের মধ্যে অসীম বরকত ও কল্যাণ রেখেছেন।

হাদিসে বর্ণিত হয়েছে, জিবরাইল (আ.) যখন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ওহি নিয়ে আসতেন, তখন বিসমিল্লাহ পাঠ করতেন। (দারাকুতনি)

পবিত্র কোরআনের সুরা তাওবা ছাড়া অন্য সুরাগুলোর শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হাদিসের বিভিন্ন গ্রন্থও বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে।

বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন হজরত সুলাইমান (আ.)। সাবা নগরীর রানি বিলকিসের কাছে পাঠানো চিঠিতে তিনি এ বাক্যটি লিখেছিলেন। পবিত্র কোরআনের সুরা নামলের ২৯ ও ৩০ নম্বর আয়াতে এ চিঠির বিবরণ রয়েছে।

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি বৈধ?

অনেকে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর পরিবর্তে সংখ্যায় ‘৭৮৬’ ব্যবহার করেন। তাঁদের ধারণা, আরবি হরফ ‘বা’, ‘সিন’ ও ‘মীম’-এর আবজাদ বা সংখ্যামানের যোগফল ৭৮৬। এ কারণে বিসমিল্লাহর পরিবর্তে এই সংখ্যা লেখা বৈধ।

তবে ইসলামী চিন্তাবিদদের মতে, পূর্ণাঙ্গ ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর বিকল্প হিসেবে ৭৮৬ ব্যবহারের কোনো শরয়ি ভিত্তি নেই। পবিত্র কোরআন, হাদিস, ইজমা কিংবা কিয়াসের কোনো মূলনীতিতে বিসমিল্লাহর বিকল্প হিসেবে এই সংখ্যা ব্যবহারের স্বীকৃতি পাওয়া যায় না।

‘আহসানুল ফতোয়া’সহ বিভিন্ন ফতোয়াগ্রন্থে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ লেখা বা পাঠ করার সওয়াব পাওয়া যায় না। এর মাধ্যমে সুন্নতের ওপর আমলও আদায় হয় না।

তাই কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলার বা লেখার ক্ষেত্রে সংখ্যার পরিবর্তে পূর্ণাঙ্গ বাক্যটি ব্যবহার করাই উচিত। কারণ ৭৮৬ কখনোই বিসমিল্লাহির রহমানির রহিমের বিকল্প নয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

বিস্তারিত কমেন্টে