রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩৫:৪৪
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

দাড়ি-গোঁফের নিচের ও গলার পশম কাটা যাবে কি? ইসলামে যা বলা হয়েছে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:০৫
শেয়ার: mail
দাড়ি-গোঁফের নিচের ও গলার পশম কাটা যাবে কি? ইসলামে যা বলা হয়েছে

দাড়ি-গোঁফ পুরুষের স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য। পরিণত বয়সে পুরুষের মুখে দাড়ি-গোঁফ গজাতে শুরু করে। কেউ নিয়মিত দাড়ি-গোঁফ ছেঁটে রাখেন, আবার কেউ তা বড় করেন। ইসলামে দাড়ি রাখার এবং গোঁফ ছোট করার বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে।

হানাফি মাজহাবের আলেমদের মতে, দাড়ি রাখা ওয়াজিব এবং তা সম্পূর্ণ মুণ্ডন করা হারাম। এ বিষয়ে আল্লাহর রাসুল (সা.)-এর একটি নির্দেশনাও রয়েছে।

হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত কাজ কর। দাড়ি লম্বা করো এবং গোঁফ ছোট করো। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৯২)

ঠোঁটের নিচের ও গলার পশম কাটা যাবে কি?

দাড়ি রাখার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঠোঁটের নিচে বা থুতনির ওপরের অংশে গজানো ছোট পশম এবং গলার নিচের পশম কাটা বা পরিষ্কার করা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা যায়।

ইসলামি বিধান অনুযায়ী, থুতনির ওপর ও ঠোঁটের নিচে গজানো ছোট চুল, যা নিমদাড়ি বা বাচ্চা দাড়ি নামে পরিচিত, তা মুণ্ডন করা কিংবা উপড়ে ফেলা নিষেধ। হাদিসে রাসুল (সা.)-এর নিমদাড়ি থাকার বিষয়টিও উল্লেখ রয়েছে।

হজরত হারিজ ইবনে উসমান (রহ.) থেকে বর্ণিত, তিনি সাহাবি আবদুল্লাহ ইবনে বুসরকে জিজ্ঞেস করেছিলেন, তিনি নবীজি (সা.)-কে বৃদ্ধ অবস্থায় দেখেছেন কি না। জবাবে আবদুল্লাহ ইবনে বুসর বলেন, নবীজির (সা.) নিমদাড়িতে কয়েকটি চুল সাদা ছিল। (সহিহ বুখারি, হাদিস: ৩৫৪৬)

তবে নিমদাড়ি অতিরিক্ত বড় হওয়ার কারণে পানি পান, খাবার খাওয়া কিংবা অন্য কোনো কাজে অসুবিধা হলে তা কিছুটা ছেঁটে ফেলার অবকাশ রয়েছে। কিন্তু তা সম্পূর্ণ মুণ্ডন করা বা উপড়ে ফেলা নিষেধ।

অন্যদিকে, গলার নিচে যে পশম গজায়, প্রয়োজন অনুযায়ী তা কাটা বা পরিষ্কার করা যাবে।

kalprakash.com/sd

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দাড়ি-গোঁফের নিচের ও গলার পশম কাটা যাবে কি? ইসলামে যা বলা হয়েছে

বিস্তারিত কমেন্টে