বাংলাদেশ ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি Logo নায়িকারাই আমাকে কালো বলেছে—বডি শেমিং নিয়ে মুখ খুললেন সুনেরাহ বিনতে কামাল Logo একাধিক নায়িকার সঙ্গে প্রেম, বিতর্ক আর টানাপোড়েন—সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবনের গল্প Logo অবশেষে ক্যামেরার সামনে আনুশকা শর্মা, চেহারা বদল নিয়ে প্লাস্টিক সার্জারি গুঞ্জন

মিঠাপুকুরে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২ নম্বর মিলনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. রাশেদুজ্জামানের বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে পরিষদের ব্যাংক হিসাব থেকে প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যানের অজান্তেই পরিষদের সঞ্চয়ী হিসাব নম্বর ৫০১৬১০০০২৯২৩৬ থেকে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে ৬ লাখ ১৪ হাজার টাকা উত্তোলন করা হয়। অভিযোগ রয়েছে, সচিব মো. রাশেদুজ্জামান তার হেফাজতে থাকা চেকবইয়ের একটি পাতা নম্বর ১৫৫০১৬৭১১৯৭৩৫ ব্যবহার করে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করেন এবং পরে সোনালী ব্যাংকের স্থানীয় শাখা থেকে অর্থ উত্তোলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টাকা উত্তোলনের পর অভিযুক্ত সচিব ও তার সহযোগীদের ব্যাংকের নিচতলায় অবস্থান করতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। পরে বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান ব্যাংকে গিয়ে হিসাবের বিবরণী সংগ্রহ করেন এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের বিষয়টি নিশ্চিত হন।

অভিযুক্ত সচিব মো. রাশেদুজ্জামান রংপুর মহানগরীর তাজহাট থানার সর্দারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি অর্থ উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান

মিঠাপুকুরে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৮:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬