রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২৪:৪৬
শিরোনাম
● জয়পুরহাটে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১ হাজার মোটরসাইকেলের শোডাউন ● কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ ● ভেজাল বালাইনাশক রোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● জয়পুরহাটে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১ হাজার মোটরসাইকেলের শোডাউন ● কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ ● ভেজাল বালাইনাশক রোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৬
শেয়ার: mail
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ২০২৭ সালের বার্ষিক সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই তালিকায় বাংলাদেশের আরও দুই বিশিষ্ট নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানাও স্থান পেয়েছেন।

জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) সম্প্রতি ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম সংস্করণ প্রকাশ করেছে। প্রকাশনাটির বাংলাদেশবিষয়ক তালিকায় এই তিনজনের নাম রয়েছে।

প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তিনি বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।

প্রকাশনার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

তালিকায় বাংলাদেশের অন্য দুই প্রতিনিধির মধ্যে রয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি। এসব ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে তালিকার সামাজিক বিষয়াবলি বা ‘সোশ্যাল ইস্যুজ’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই বিভাগে স্থান পেয়েছেন আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষা, শরণার্থী নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য তিনি পরিচিত। রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর দীর্ঘদিনের কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়েছে।

এদিকে, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম অবস্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়নি।

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। এতে ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তালিকার নিয়ম অনুযায়ী, প্রথম ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট কোনো অবস্থান বা র‍্যাঙ্কিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সামাজিক বিষয়াবলি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই র‍্যাংকিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন। অর্থাৎ তাঁদের নাম অন্তর্ভুক্ত হলেও নির্দিষ্ট কোনো অবস্থান নির্ধারণ করা হয়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে