রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২০:৫০
শিরোনাম
● জয়পুরহাটে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১ হাজার মোটরসাইকেলের শোডাউন ● কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ ● ভেজাল বালাইনাশক রোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● জয়পুরহাটে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে ১ হাজার মোটরসাইকেলের শোডাউন ● কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ ● ভেজাল বালাইনাশক রোধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহকে উৎসাহিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা নেটওয়ার্ক’-এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন মেলার উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ আয়োজন সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে ১০টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য ও উদ্যোগের প্রদর্শনী স্থান পেয়েছে। রয়েছে বাহারি খাবার, হস্তশিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল। শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও সংগৃহীত পণ্য প্রদর্শনের পাশাপাশি সেগুলো বিক্রিও করছেন। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আয়োজকদের এমন উদ্যোগ তরুণ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজেদের পণ্যের বাজার চাহিদা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা। তাঁদের মতে, এ আয়োজন উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি নিজেদের উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ‘কণ্ঠলহরী’র উদ্যোক্তা সানজানা তালুকদার বলেন, আজকের উৎসবমুখর পরিবেশ দেখে তাঁর খুব ভালো লাগছে। সহপাঠী ও সিনিয়র-জুনিয়রদের কাছ থেকে এত সাড়া পেয়ে তিনি সত্যিই অবাক হয়েছেন। পাশাপাশি নিজের পণ্যগুলোর ভালো ও দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারছেন। তাঁর আশা, এসব অভিজ্ঞতা তাঁকে ও তাঁর পণ্যকে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করবে।

শোভা ইসলাম বলেন, এ আয়োজনের মাধ্যমে নিজের পরিচিতি বাড়াতে পারছেন। ভবিষ্যতে নিজের পণ্য নিয়েই এগিয়ে যেতে চান। তাই এ আয়োজনকে তিনি নিজের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন।

পারভেজ সরকার বলেন, আগে বিভিন্ন বিভাগ এসব আয়োজন করলেও এবার প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। তাঁর স্টলে ছেলেদের জুতা, লোফার, স্লিপার, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। ক্রেতাদের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছেন। এমন আয়োজন নিয়মিত করা হলে তাঁর মতো তরুণ উদ্যোক্তারা আরও অনুপ্রাণিত হবেন।

এদিকে মেলায় ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে স্টল পরিদর্শন করছেন এবং পছন্দের পণ্য কিনছেন। পাশাপাশি নানা ধরনের খাবারের স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা।

মেলায় ঘুরতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লুনা বলেন, এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। কেউ গয়না, আবার কেউ খাবারের স্টল দিয়েছেন। তিনি বিভিন্ন জিনিস কেনার পাশাপাশি নানা ধরনের খাবারও খেয়েছেন। সব মিলিয়ে তাঁর কাছে আয়োজনটি খুব ভালো লেগেছে।

অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জয়ন্ত কর্মকার বলেন, এখানে মেয়েদের অলংকারের পাশাপাশি ছেলেদের জন্যও বেশ ভালো সংগ্রহ রয়েছে। প্রতিটি পণ্য ও স্টলের মান ভালো। একই সঙ্গে সহপাঠীদের উদ্যোগকে উৎসাহিত করার সুযোগ হচ্ছে। বাইরের বাজারের তুলনায় এখানে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখার সুযোগ পাচ্ছেন। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা

বিস্তারিত কমেন্টে