রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৮:১০
শিরোনাম
● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪২
শেয়ার: mail
গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

মজলিস অনুষ্ঠানের দাওয়াত খেয়ে গাইবান্ধায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পার্শ্ববর্তী বগুড়ার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দা, হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনেরা জানান, গত মঙ্গলবার জেলার সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে মরহুম জাহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মজলিসের আয়োজন করা হয়। সেদিন সকালে ওই অনুষ্ঠানে প্রায় ২০০ মানুষ অংশ নেন। খাবার খাওয়ার পর ওই দিন রাত থেকে অনেকেই পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে আক্রান্ত ব্যক্তিদের কেউ হাসপাতালে, আবার কেউ স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে শুরু করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কালপানি নয়াপাড়া গ্রামের কৃষক রেজাউল করিম (৬২) বলেন, ‘সকালে আমরা দাওয়াত খাচি। রাত থেকে আমার আর আমার স্ত্রীর ডায়রিয়া আর বমি শুরু হয়। আমার মতো যারাই ওই দিন দাওয়াত খাইচে, সবারই একই অবস্থা।’

একই গ্রামের যুবক আশিকুর রহমান বলেন, ‘গ্রামের প্রায় ২০০ মানুষ অসুস্থ। তারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছে।’

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন অসুস্থ রোগী ভর্তি হন। তাঁদের মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে ৩৯ জন শিশু, নারী ও পুরুষ চিকিৎসা নিচ্ছেন। অবস্থার অবনতি হওয়ায় ৩ জন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের সবার বাড়ি সাঘাটার কালপানি নয়াপাড়া গ্রামে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি

বিস্তারিত কমেন্টে