বাংলাদেশ ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’!

টিউলিপদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত। শুনানি আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচার উপযোগী হওয়ায় তা ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তরের আদেশ দেন এবং অভিযোগ গঠনের দিন ধার্য করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আসামিদের হাজিরার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২-এ ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করে তদন্ত স্থগিত চেয়েছিলেন।

মামলার তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে দণ্ডবিধি ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়।

এর আগে প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

বুধবার, ৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান

টিউলিপদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

প্রকাশিত: ০২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬