মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৪:১২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ব্যবহার করে ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য, শিক্ষাবিদসহ স্পর্শকাতর তথ্যের নাগাল রয়েছে—এমন ব্যক্তিদের লক্ষ্য করে এ তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে ফাইভ আইজ গোয়েন্দা জোটের সদস্যদেশগুলো।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্য ব্যক্তির পেশা, অভিজ্ঞতা ও পরিচয় অনুযায়ী ব্যক্তিগতকৃত বার্তা তৈরি করে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরে ধীরে ধীরে সম্পর্ক তৈরি করে সংবেদনশীল তথ্য বা গোপন নথি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। খবর দ্য ডিপ্লোম্যাটের।

গত ৩ জুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত ফাইভ আইজ গোয়েন্দা জোটের সদস্যরা এক যৌথ সতর্কবার্তায় চীনের এ তৎপরতার বিষয়ে সতর্ক করে।

সতর্কবার্তায় বলা হয়, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে লিংকডইনসহ পেশাদার নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে হাজার হাজার সম্ভাব্য লক্ষ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন।

চীনা গোয়েন্দারা নিজেদের কখনো করপোরেট নিয়োগদাতা, কখনো ব্যবসায়িক পরামর্শক হিসেবে পরিচয় দিচ্ছেন। টার্গেট ব্যক্তিকে সহজে অর্থ আয়ের প্রস্তাব দিয়ে তাঁদের পেশাগত কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে পরামর্শমূলক প্রতিবেদন তৈরির কাজ দেওয়া হচ্ছে। ভুয়া পরিচয় বিশ্বাসযোগ্য করতে এআই দিয়ে তৈরি ছবি ও নকল প্রতিষ্ঠানের ওয়েবসাইটও ব্যবহার করা হচ্ছে। পরে সম্পর্ক তৈরি হলে সংবেদনশীল তথ্য বা গোপন নথি নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মীদের মধ্যে লিংকডইনের ব্যবহার বেশি হওয়ায় চীনা গোয়েন্দাদের কাছে প্ল্যাটফর্মটি আকর্ষণীয়। পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্য লক্ষ্য ব্যক্তিদের খুঁজে বের করাও এখানে সহজ। ভুয়া ওয়েবসাইট ও এআই দিয়ে তৈরি বার্তার কারণে অনেকেই শুরুতে বুঝতে পারেন না যে তাঁরা একটি বিদেশি গোয়েন্দা সংস্থার লক্ষ্য হয়েছেন।

লিংকডইন ব্যবহার করে চীনের গুপ্তচর নিয়োগের অভিযোগ অবশ্য নতুন নয়। অন্তত ২০১১ সাল থেকে এ ধরনের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের তৎকালীন প্রধান উইলিয়াম ইভানিনা এ বিষয়ে ব্যবস্থা নিতে লিংকডইনকে আহ্বান জানিয়েছিলেন। লিংকডইন তখন কয়েক ডজন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করলেও তৎপরতা থামেনি।

চীনের এই গুপ্তচরবৃত্তির সঙ্গে আন্তঃদেশীয় অনলাইন প্রতারণারও মিল রয়েছে। প্রতারকেরা যেমন প্রথমে লক্ষ্য ব্যক্তির সঙ্গে আকর্ষণীয় বা প্রশংসাসূচক বার্তার মাধ্যমে যোগাযোগ করে, চীনা গোয়েন্দারাও একই কৌশল ব্যবহার করছেন। এ ক্ষেত্রে এআই দিয়ে লক্ষ্য ব্যক্তির পেশা ও পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্তা তৈরি করা হচ্ছে। ধীরে ধীরে বিশ্বাস অর্জনের পর সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়।

চীনের গুপ্তচরবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। গত ১০ জুন এফবিআই চীনা গোয়েন্দাদের ব্যবহৃত ১৩টি ওয়েব ডোমেইন জব্দ করে। এসব ওয়েবসাইটে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করা হতো। এফবিআইয়ের নথি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত আটজন বর্তমান ও সাবেক মার্কিন সরকারি ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করা হয়েছিল।

তবে ১৩টি ডোমেইন জব্দ করা চীনের বিস্তৃত অনলাইন গুপ্তচরবৃত্তির তুলনায় খুবই সীমিত পদক্ষেপ। ফাউন্ডেশন ফর দ্য ডিফেন্স অব ডেমোক্রেসিজের গবেষকেরা ইতিমধ্যে শতাধিক ওয়েব ডোমেইন ও ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন, যেগুলো চীনা গুপ্তচর নিয়োগের আড়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের তৎপরতা ঠেকাতে মার্কিন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য বিনিময়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সন্দেহজনক প্রতিষ্ঠান ও ভুয়া অ্যাকাউন্টের তথ্য পরস্পরের সঙ্গে বিনিময় করে দ্রুত সেগুলো শনাক্ত ও বন্ধ করা যেতে পারে।

এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাও প্রতিরোধের কাজে ব্যবহার করা সম্ভব। অনলাইন প্রতারণামূলক বার্তা শনাক্ত করতে এআইভিত্তিক প্রযুক্তি ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে। একই ধরনের প্রযুক্তি লিংকডইনের চ্যাট ব্যবস্থায় যুক্ত করে সম্ভাব্য গুপ্তচর নিয়োগের বার্তা শনাক্ত করা এবং ব্যবহারকারীকে সতর্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।

লিংকডইনসহ পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সচেতন করাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকেরা। তাঁদের মতে, দীর্ঘমেয়াদি সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের পাশাপাশি সংক্ষিপ্ত ও সহজবোধ্য সতর্কবার্তা অনেক ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে।

সন্দেহজনক বার্তা দ্রুত জানানোর জন্য সহজ রিপোর্টিং ব্যবস্থার ওপরও জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহারকারীরা সম্ভাব্য গুপ্তচর নিয়োগের চেষ্টা সম্পর্কে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে জানাতে পারবেন এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গেও দ্রুত তথ্য বিনিময় করা সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে এআইভিত্তিক শনাক্তকরণ এবং দ্রুত তথ্য বিনিময়ের ব্যবস্থা জোরদার করা গেলে অনলাইনভিত্তিক এ ধরনের গোয়েন্দা তৎপরতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

বিস্তারিত কমেন্টে