সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৪:৪৫
শিরোনাম
● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয়

যুক্তরাষ্ট্রকে আরও আঘাতের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রকে আরও আঘাতের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, যুদ্ধ শেষ হয়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয়ের দাবি করে তিনি আরও সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি এবং এটি একটি সংকটপূর্ণ ও নির্নায়ক পর্যায়ে প্রবেশ করেছে। ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে বলে দাবি করলেও তিনি বলেন, ইরানকে নিজেদের অর্জন আরও সুসংহত করতে হবে।

আজ রোববার একটি সামরিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি সংঘাতকে এখনো অসমাপ্ত হিসেবে বর্ণনা করেন।

হাতামি বলেন, “যুদ্ধ শেষ হয়নি, আমরা জয়ী হয়েছি; তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। আগ্রাসী শত্রু, যে কঠোর আঘাত পেয়েছে, তাকে এখনো প্রিয় ইরানি সৈন্যদের কাছ থেকে আরও কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।”

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাঁর এই মন্তব্য এসেছে। ইরানের সামরিক কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে।

এর আগে চলতি মাসে হাতামি ও ইরানের আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী রাখার ওপর গুরুত্ব দেন।

সূত্র: সানডে গার্ডিয়ান

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রকে আরও আঘাতের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

বিস্তারিত কমেন্টে