সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৪:০৮
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

ট্রাম্পকে হত্যার ‘ভয়ংকর ষড়যন্ত্র’ এফবিআই রুখল কিভাবে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪
শেয়ার: mail
ট্রাম্পকে হত্যার ‘ভয়ংকর ষড়যন্ত্র’ এফবিআই রুখল কিভাবে?

রোমহর্ষক এক ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার দাবি করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির দাবি, হোয়াইট হাউসের চত্বরে একটি ঐতিহাসিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ভয়ংকর পরিকল্পনা করেছিল একদল উগ্রপন্থী।

গত ১৪ জুন হোয়াইট হাউসের সাউথ লনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মবার্ষিকী এবং দেশটির আড়াইশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ শীর্ষক বিশেষ মিশ্র মার্শাল আর্ট ইভেন্ট। ঠিক এই জমজমাট আন্তর্জাতিক আয়োজনের দিনেই ঘটে যেতে পারত আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ রক্তক্ষয়ী এক ঘটনা।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে এই নাশকতার ছক ভেস্তে দেওয়া হয়েছে। গোয়েন্দাদের সময়োপযোগী তৎপরতায় বিস্ফোরকভর্তি ড্রোন হামলা, স্নাইপার টিম এবং হোয়াইট হাউসের গেট জোর করে দখলের পরিকল্পনা শেষ মুহূর্তে নস্যাৎ করা হয়। তদন্তে জানা গেছে, হামলাকারীরা লড়াইয়ের ভেন্যুর আশপাশের ভবনগুলোকে ড্রোন দিয়ে টার্গেট করার এবং আতঙ্কে মানুষ পালানোর চেষ্টা করলে জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর পরিকল্পনা করেছিল। তাদের একটি গোপন চ্যাট গ্রুপের বার্তা থেকেই এই পরিকল্পনার ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে, যেখানে পরিস্থিতিকে রক্তক্ষয়ী পরিণতির দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওহাইওর এক তরুণের পরিবারের সতর্কতার কারণেই বিষয়টি প্রথম পুলিশের নজরে আসে। ওই তরুণ ওয়াশিংটন ডিসিতে বড় ধরনের ক্ষতিকর কিছু ঘটানোর কথা বলাবলি করছিলেন, যা নিয়ে তাঁর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে তদন্তে নামে এবং ১৯ বছর বয়সী টাইসেন প্রপারসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করে। পুলিশ ওহাইওয় ওই তরুণের বাড়িতে পৌঁছালে দেখা যায়, তিনি ও তাঁর সহযোগীরা আগে থেকেই অস্ত্র, গুলি ও বডি আর্মারে সজ্জিত ছিলেন। ওই তরুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, অনলাইনে ষড়যন্ত্রে যুক্ত থাকা লোকজনকে তিনি বাস্তবে কখনো দেখেননি, এমনকি তাদের প্রকৃত নামও তাঁর জানা ছিল না।

তদন্তে আরও জানা গেছে, টাইসেন প্রপারের ফোন তল্লাশি করে ‘হান্টার্স’ নামের একটি সিগন্যাল গ্রুপের সন্ধান মেলে, যেখানে প্রায় ১৯ জন সদস্য যুক্ত ছিলেন। টিকটক, টেলিগ্রাম ও সিমপ্লেক্সের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নাম ব্যবহার করে তারা এই নাশকতার ছক কষত। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষুব্ধ ছিল এই উগ্রপন্থীরা। ফেডারেল প্রসিকিউটররা ইতিমধ্যে ছয়টি রাজ্য থেকে আটজন পুরুষকে সন্ত্রাসবাদীদের বস্তুগত সহায়তা প্রদান ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছেন। এদের মধ্যে টাইসেন প্রপার মামলার সবচেয়ে কমবয়সী আসামি। তবে অভিযুক্ত সবাই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

এফবিআইয়ের অনুসন্ধানে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উগ্রপন্থীদের প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ব্যবসায়ী ইলন মাস্ক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চক্রের সদস্য ৩০ বছর বয়সী ড্যানিয়েল এস্করিজ ও ৩১ বছর বয়সী আব্রাহাম আলভারেজ চ্যাট গ্রুপে অস্ত্র ও বিস্ফোরক জোগাড় করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। গ্রেপ্তারের পরও চক্রের এক সদস্য চ্যাট গ্রুপে লিখেছিলেন যে পিছু হটার আর সুযোগ নেই।

তদন্তকারীরা জানিয়েছেন, চক্রের সদস্যরা মাত্র দুইবার সরাসরি বৈঠক করেছিলেন, বাকি সময় তারা মূলত ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রাখতেন। টাইসেন প্রপার নিজের চাকরি ছেড়ে স্কুল-গ্র্যাজুয়েশনের জমানো প্রায় তিন হাজার ডলার খরচ করে একটি সেমি-অটোমেটিক শটগান কিনেছিলেন। তাঁর ঘর থেকে পুলিশ একটি ডায়েরি উদ্ধার করেছে, যাতে বিভিন্ন রাজনীতিক ও পরিচিত ব্যক্তির নাম এবং সরকারবিরোধী ষড়যন্ত্র-তত্ত্ব লেখা ছিল। নির্দিষ্ট দূরত্ব থেকে নিশানা করার দায়িত্ব ছিল ওয়েস্ট ভার্জিনিয়ার ২১ বছর বয়সী চ্যান্ডলার স্ক্যাগসের ওপর।

হোয়াইট হাউসের কাছাকাছি সাম্প্রতিক সময়ে একাধিক নিরাপত্তা ঘটনার পর এই নাশকতার ছক ফাঁস হওয়ায় মার্কিন প্রশাসন আরও সতর্ক হয়ে উঠেছে। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং ফেডারেল আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্পকে হত্যার ‘ভয়ংকর ষড়যন্ত্র’ এফবিআই রুখল কিভাবে?

বিস্তারিত কমেন্টে