বাংলাদেশ ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

রোববার থেকে নতুন অফিস সময়সূচি: সকাল ৯টা থেকে বিকাল ৪টা

সংগৃহীত ছবি

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান সময়সূচির থেকে এক ঘণ্টা কম।

এ সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা ইতিমধ্যে কার্যকর হয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এই পদক্ষেপসমূহ গৃহীত হয়। সরকারের বিদ্যুৎ বিভাগ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে।

পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জ্বালানির বরাদ্দ ৩০ শতাংশ কম পাবেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ করা হয়েছে, সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

kalprakash.com/SS

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
রোববার থেকে নতুন অফিস সময়সূচি: সকাল ৯টা থেকে বিকাল ৪টা
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

রোববার থেকে নতুন অফিস সময়সূচি: সকাল ৯টা থেকে বিকাল ৪টা

প্রকাশিত: ১১:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬