বাংলাদেশ ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন Logo গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশু নিহত, আহত ৩ Logo ১৫ জুন থেকে শুরু হচ্ছে জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আমের বাজার, ১১৭ কোটি টাকার বাণিজ্য Logo শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস হুইপ দুলুর Logo চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ মাদক সেবীর কারাদন্ড Logo আল্লাহর রহমতে অষ্টগ্রামে বৃষ্টি, উচ্ছ্বসিত এলাকাবাসী Logo দুর্ভোগের অবসান চেয়ে রাস্তায় নালিতাবাড়ীবাসী Logo নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা বৃদ্ধার মরদেহ উদ্ধার Logo চাহিদা বাড়ছে তালশাঁসের বেনাপোল

১৯ দিনে হাম উপসর্গে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়

সংগৃহীত ছবি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু এবং ৯৪৭ জনের হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে মোট মৃতের সংখ্যা ৯৪। বর্তমানে দেশের ৫৬ জেলায় সংক্রমণ ছড়িয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের শুরুতে সাধারণ জ্বর ও ঠাণ্ডার লক্ষণ দেখা দেয়। এরপর শরীরে লালচে ফুসকুড়ি বা র‍্যাশ বের হয়। অনেক অভিভাবক শুরুতে এটিকে মৌসুমি অসুখ মনে করে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু কয়েক দিনের মধ্যে রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন।

আক্রান্তদের মধ্যে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গত ১৯ দিনে ময়মনসিংহ, কুষ্টিয়া, বরগুনা, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জে বেশি প্রাণহানি ঘটেছে। রাজধানীর এক অভিভাবক জানিয়েছেন, “ছোট বাচ্চাদের সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন; ল্যাব পরীক্ষায় ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের পরামর্শ নেওয়া, টিকা গ্রহণ এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়ানো গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য অধিদপ্তরও জনসচেতনতা বৃদ্ধি ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

kalprakash.com/SS

শনিবার, ৪ এপ্রিল ২০২৬
১৯ দিনে হাম উপসর্গে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, পরিদর্শনে স্থলবন্দর চেয়ারম্যন

১৯ দিনে হাম উপসর্গে ৯৪ জনের মৃত্যু, সংক্রমণ ছড়িয়েছে ৫৬ জেলায়

প্রকাশিত: ০৫:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬