জাম্বিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা ব্রায়ান মুন্ডুবিলে ও তার নির্বাচনী সঙ্গী মেকেবি জুলুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। শনিবার তাদের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী কাম্বওয়া আওঙ্গোলা জানান, ব্রায়ান মুন্ডুবিলে এবং তার নির্বাচনী সঙ্গী মেকেবি জুলু—উভয়ের বিরুদ্ধেই রাষ্ট্রদ্রোহের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গত রাত পর্যন্ত তারা দেশটির রাজধানী লুসাকা সেন্ট্রাল পুলিশ স্টেশনে আটক ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার মুন্ডুবিলেকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত একটি সম্ভাব্য অপরাধের বিষয়ে সংশ্লিষ্টতার কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।
সূত্র: রয়টার্স
kalprakash.com/IM