বাংলাদেশ ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

বিশ্বকাপ ৭২ দিন আগে ঘানার জাতীয় কোচ অটো আদ্দো বরখাস্ত

ছবিঃ কোচ অটো আদ্দো (সংগৃহীত)

বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে ঘানার জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে বরখাস্ত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)

গতকাল জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পরই কোচকে সরিয়ে দেওয়া হয়। যদিও ঘানা ম্যাচে ৮৮ মিনিট পর্যন্ত সমতায় ছিল, শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে হার নিশ্চিত হয়।

ঘানার সাম্প্রতিক পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। আন্তর্জাতিক বিরতিতে তারা টানা চারটি ম্যাচ হেরেছে—নভেম্বরে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে, চলতি বিরতিতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হেরে, এবং সর্বশেষ জার্মানির বিপক্ষে হারের পর সিদ্ধান্ত নেয়া হয়।

জিএফএ বিবৃতিতে জানিয়েছে, “দলের জন্য অবদান রাখায় আমরা অটো আদ্দোকে ধন্যবাদ জানাই। নতুন টেকনিক্যাল পরিকল্পনা এবং দিকনির্দেশনা যথাসময়ে ঘোষণা করা হবে।”

৫০ বছর বয়সী আদ্দো ২০২৪ সালের মার্চ থেকে জাতীয় দলের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম মেয়াদে কোচ ছিলেন। তিনি ২০২২ সালের বিশ্বকাপে ঘানাকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই সময় প্রথম ঘানাইয়ান হিসেবে খেলোয়াড় ও কোচ—দুই দায়িত্বেই দেশের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েছেন।

ঘানা এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে ‘এল’ গ্রুপে, যেখানে রয়েছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। ঘানার প্রথম ম্যাচ ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে, যেখানে নতুন কোচ ডাগআউটে থাকবেন।

kalprakash.com/SS

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপ ৭২ দিন আগে ঘানার জাতীয় কোচ অটো আদ্দো বরখাস্ত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

বিশ্বকাপ ৭২ দিন আগে ঘানার জাতীয় কোচ অটো আদ্দো বরখাস্ত

প্রকাশিত: ০৩:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬