ভারতের মিয়ানমার সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আকস্মিক বন্যায় আটজন নিহত হয়েছেন।
নাগাল্যান্ডের মন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনিয়ে কোনিয়াক সংবাদমাধ্যমকে জানান, নিহত আটজনের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।
তিনি জানান, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এদিকে, জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজৌরি জেলায় আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বন্যায় বাসস্ট্যান্ডসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
এ ছাড়া, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্যায় ১১ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
দীর্ঘ গ্রীষ্মের পর শুরু হওয়া বর্ষা মৌসুমে ভারতে প্রতিবছরই বন্যা, ভূমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। একই সময়ে দেশের অনেক অঞ্চল আবার তীব্র পানিসংকট ও খরার মতো পরিস্থিতিরও মুখোমুখি হয়।
সূত্র: রিপাবলিক
kalprakash.com/IM