বাংলাদেশ ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান Logo আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলার দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৬ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হয়েছে। মামলা চলাকালে রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী রামগড়ের নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৫ সালের ২২ জুলাই দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের ‘মিম হোটেল’ নামের একটি দোকানের সামনে পৌঁছালে দোকানদার মো. শাহিন তাকে ডেকে দোকানের ভেতরে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা ও পূর্বপরিচিত হওয়ায় সম্পর্কের সূত্র ধরে ‘নাতনি’ বলে সম্বোধন করে প্রথমে তাকে বিস্কুট ও কেক খেতে দেন।

দোকান থেকে বের হতে দেরি হওয়ায় ভুক্তভোগীর সহপাঠীরা তাকে রেখে চলে যায়। পরে দোকানে অন্য কোনো ক্রেতা বা লোকজন না থাকার সুযোগে আসামি শাহিন ভুক্তভোগীকে দোকানের পেছনের অংশে বেড়ার আড়ালে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা। রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ট্রাইব্যুনাল দ্রুত রায় দিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ রায়ের ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেকাংশে কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাড

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

খাগড়াছড়িতে ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬