বাংলাদেশ ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন Logo নবম বর্ষে পদার্পণ করল স্বেচ্ছাসেবী সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাতটি চোরাই মোবাইল ফোনসহ আব্দুল কাদের (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাভারণ বুরুজবাগান এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদের উপজেলার নাভারণ রেলবাজার এলাকার (গরুর হাটের পেছনে) সালাম গাজীর পালিত পুত্র।

পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের একটি বিশেষ টহল দল বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় লোকজন চুরির সন্দেহে আব্দুল কাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি একাধিক মোবাইল ফোন চুরির কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাভারণ গরুর হাটের পেছনে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের পাঁচটি স্মার্টফোন এবং দুটি বাটন ফোনসহ মোট সাতটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো বিভিন্ন সময় চুরি হয়েছে। সেগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার, ৩ জুলাই ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

যশোরে পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০২:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬