বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:৩৪:০৬
শিরোনাম
● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● প্রযুক্তির ভবিষ্যৎ মোকাবিলায় শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন বাউয়েট উপাচার্য ● মেসির হাতে লাল ও হলুদ কার্ড তুলে দিলেন রেফারি, কেন? ● চট্টগ্রামে সোনা চোরাচালানে সক্রিয় ৩০ সিন্ডিকেট ● আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী আজ ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকার পাশ দিয়ে প্রবাহিত তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বাঁধ নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন মো. মুসলিম উদ্দিন।

এক বিবৃতিতে মুসলিম উদ্দিন বলেন, তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের কারণে ওই এলাকার সড়কটি সংকুচিত হয়েছে। এর সঙ্গে তার বা তার পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কিন্তু গ্রামের একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে, তার বাবা ও চাচাকে সামাজিক এবং মানসিকভাবে হয়রানি করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ও তার পরিবারের দীর্ঘদিনের সামাজিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

মুসলিম উদ্দিন বলেন, “উক্ত স্থানে আমার বা আমার পরিবারের কোনো জমি নেই। এছাড়া রাস্তায় গাছ লাগানোর যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সেখানে কোনো গাছ লাগাইনি। পানি উন্নয়ন বোর্ডের সরকারি কাজের কারণে সড়ক সংকুচিত হলেও অন্যায়ভাবে এর দায় আমাদের ওপর চাপিয়ে হয়রানি করা হচ্ছে।”

তিনি দাবি করেন, এ ঘটনার পেছনে একটি মহলের ষড়যন্ত্র রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি, যাচাই-বাছাই ছাড়া কোনো অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য এলাকাবাসী ও সচেতন মহলের প্রতি অনুরোধ জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ

বিস্তারিত কমেন্টে