সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখে যে বাজেট করা হয়েছে, সেটিকে কিছু কিছু মানুষ “চানাচুর” ও “গণবিরোধী” হিসেবে আখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৭ জুন) সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনী প্রচারণা সিলেট থেকেই শুরু হয়েছিল। হবিগঞ্জে চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, যা এখন শ্রীমঙ্গলে বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
তারেক রহমান দাবি করেন, বর্তমান বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু কিছু মহল এই বাজেটকে ভুলভাবে উপস্থাপন করছে এবং এটিকে “চানাচুর বাজেট” বলে সমালোচনা করছে।
তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু কেউ কেউ এটিকে গণবিরোধী বলে আখ্যা দিচ্ছে, যা সঠিক নয়।
kalprakash.com/SAS
জাতীয় ডেস্ক 




















