বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৬:৫৫
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

তৌসিফ–কেয়া পায়েল জুটির নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
তৌসিফ–কেয়া পায়েল জুটির নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’

তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে আসছে ‘অবশেষে তুমি এলে’। সংগৃহীত ছবি

নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ নিয়ে আসছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটি। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। বিশেষ চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।

নির্মাতা জানিয়েছেন, নাটকটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরার ৩০০ ফুট বনবিথি হাউসে। এটি শিগগিরই জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নাটকের গল্পে দেখা যাবে ফুলের প্রতি ভালোবাসা ও পারিবারিক উত্তরাধিকারের আবেগকে কেন্দ্র করে দুই তরুণ–তরুণীর রোমান্টিক কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল একটি ফ্লাওয়ার শপে আসার পর প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যান তৌসিফ মাহবুব—এভাবেই এগিয়ে যায় গল্প।

নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামে একটি গানও রয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিথি।

নির্মাতার তথ্যমতে, রোমান্টিক ও পারিবারিক আবহের এই নাটকটি আগামীকাল ইউটিউবে প্রকাশ করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

তৌসিফ–কেয়া পায়েল জুটির নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’

বিস্তারিত কমেন্টে