শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:১৪:১৭
শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, সরকার করবে পর্যালোচনা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, সরকার করবে পর্যালোচনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাতিল করা হচ্ছে না, বরং সেটি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সরকার চুক্তিটি গভীরভাবে পর্যালোচনা করবে। তার মতে, এটি একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চুক্তি, তাই এর প্রভাব বিশ্লেষণ না করে হঠাৎ বাতিলের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

তিনি আরও জানান, চুক্তিটি ইচ্ছা করলে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করার সুযোগ থাকলেও সেটি এখনই বিবেচনায় নেই। বরং দুই দেশের আলোচনার মাধ্যমে শর্ত পরিবর্তনের সুযোগও রয়েছে।

চুক্তিটি নিয়ে সরকারের ভেতরে নীতিগত পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, আগে সরকারিভাবে পুরো বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জাহেদ উর রহমান বলেন, চুক্তি বাতিল করলে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক ভারসাম্যে প্রভাব পড়তে পারে, যা ভবিষ্যতে নতুন সংকট তৈরি করতে পারে। তাই এখনই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ নামে এই বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়, যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, সরকার করবে পর্যালোচনা

বিস্তারিত কমেন্টে