শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:১৭:২১
শিরোনাম
প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু প্রধানমন্ত্রীকে নিজের রচিত বই উপহার দিলেন পাবিপ্রবি উপাচার্য উত্তাল বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে অক্ষত উদ্ধার করল নৌবাহিনী শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা নস্যাৎ, বিপুল ফাঁদসহ ট্রলার জব্দ পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু কামরাঙ্গীরচরে মায়ের কোল থেকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪
শেয়ার: mail
শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে মানববন্ধন, সচেতনতামূলক পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) আয়োজনে এবং হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় ‘আত্মহত্যার কাহিনী বদলে দিন, আলোচনা শুরু করুন’ স্লোগানে এই সচেতনতামূলক পদযাত্রা ও মানববন্ধনের আয়োজন করা হয়। এ ছাড়া দিবসটির বৈশ্বিক প্রতিপাদ্য ‘Changing the Narrative on Suicide’ (আত্মহত্যা সম্পর্কে প্রচলিত ধারণা ও কথন পরিবর্তন)-কে সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সদস্য ও নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সমাজে খোলামেলা আলোচনার সংস্কৃতি গড়ে তোলা এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রচলিত ভুল ধারণা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কারও মধ্যে হতাশা বা আত্মহত্যার ঝুঁকির লক্ষণ দেখা গেলে তা নিয়ে কথা বলা, সহানুভূতিশীল আচরণ করা এবং সময়মতো পেশাদার সহায়তা নেওয়ার পরিবেশ তৈরি করা জরুরি। এ ছাড়া বক্তারা মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং আত্মহত্যা নিয়ে সমাজের প্রচলিত কুসংস্কার ও স্টিগমা দূর করার আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে আত্মহত্যা প্রতিরোধে কার্যকর সচেতনতা তৈরির দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়, যার মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে একটি ইতিবাচক ও সহায়ক আলোচনার পরিবেশ নিশ্চিত করা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শাহবাগে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি

বিস্তারিত কমেন্টে