শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:৪৮:৪৫
শিরোনাম
কোটিপতি বাবার একমাত্র সন্তান, মণিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আটক যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যাঁরা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে ৭ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি কোটিপতি বাবার একমাত্র সন্তান, মণিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আটক যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবায় যুক্ত হলো দুটি আধুনিক অ্যাম্বুলেন্স কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যাঁরা ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে ৭ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০
শেয়ার: mail
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে চারুকলা (ফাইন আর্টস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ হাসান সজীব নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী সংগঠনটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি শেখ সুমন ও মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ ও রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভ এবং ক্রীড়া সম্পাদক আসাদ হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আহমদ গালিব, আশিকুর রহমান, সামিরুজ্জামান রাতুল, হাবিবুর রহমান জিহাদ, মাহমুদুল হাসান, সাদেকুর রহমান সৈকত ও নয়ন আহমেদ।

নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, কাউন্সিলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী এক বছর শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে আমাদের সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। আশা করি, বিগত দিনের মতো আগামীতেও সবাই আমাদের সাংগঠনিক কাজে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

বিস্তারিত কমেন্টে