সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ | ৮ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১২ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১:০৮:২৪
শিরোনাম
● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক ● নৈরাজ্য প্রতিরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার মানববন্ধন ও সমাবেশ ● যশোরে শার্শায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ ​ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দুবাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় ● পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ সমর্থক আটক ● প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরেছে ভারতের কয়েকটি গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় ● মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জুবাইদা রহমান ● প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ● ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার ● অ্যালার্জি নাকি সাধারণ সর্দি? লক্ষণ দেখে যেভাবে বুঝবেন ● পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭
শেয়ার: mail
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর আক্রমণের ঝড় তুলে বোদো/গ্লিম্টকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিযানে দুর্দান্ত শুরু করেছে জার্মান চ্যাম্পিয়নরা। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মাইকেল ওলিসে।

বৃহস্পতিবার ঘরের মাঠে শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ চালায় বায়ার্ন। তবে বোদো/গ্লিম্টের গোলরক্ষক নিকিতা হাইকিনের দুর্দান্ত কয়েকটি সেভে প্রথমার্ধে গোলবঞ্চিত থাকে স্বাগতিকরা।

৩৪তম মিনিটে জসুয়া কিমিখের শট পোস্টে লেগে ফিরে আসে। সাত মিনিট পর গোললাইন থেকে বায়ার্নের আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন হাইকিন। চোটের কারণে বিরতির পর অবশ্য আর মাঠে ফিরতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোল পায় বায়ার্ন। ৪৭তম মিনিটে হ্যারি কেইনের শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে বল এসে পড়ে জামাল মুসিয়ালার কাছে। প্রথম স্পর্শেই বল জালে পাঠান জার্মান তারকা।

৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। মাইকেল ওলিসের নিখুঁত ফ্রি-কিক থেকে হেডে গোল করেন ইংলিশ স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের হয়ে ৩৯ ম্যাচে এটি কেইনের ৩৪তম গোল।

এরপর আরও ভয়ংকর হয়ে ওঠে বায়ার্নের আক্রমণ। ৭৭তম মিনিটে কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে জালে পাঠান আলফন্সো ডেভিস।

ছয় মিনিট পর স্কোরশিটে নিজের নাম লেখান মাইকেল ওলিসে। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত গতির শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-০ করেন ফরাসি ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে হ্যারি কেইনকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বোদো/গ্লিম্টের ওডিন বিয়েরটাফট। ফলে ম্যাচের শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় নরওয়ের দলটিকে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে। তাতেই বায়ার্নের জয় পূর্ণতা পায় ৫-০ গোলে।

প্রথমার্ধের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের ঝড় তুলে বড় জয় নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করল ভিনসঁ কোম্পানির দল।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু

বিস্তারিত কমেন্টে